• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

শেরপুরে ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’ শীর্ষক এ প্রশিক্ষণে দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফারিদা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম।

প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং এসব কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে শেরপুরসহ জেলার চারটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]