• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ দুপুর

বরগুনার বেতাগীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার বেতাগীতে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাদিয়া আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের মৃত পান্নু প্যাদার বড় মেয়ে। তিনি বেতাগী পৌর শহরের ফরাজী ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন সাদিয়া। বাড়ি ফিরে মাকে জানান, তাঁর শরীর ভালো লাগছে না। পরে একটু বাইরে ঘুরতে যাওয়ার কথা বললে মা তাঁকে সঙ্গে নিয়ে বাইরে যান। কিছুক্ষণ পর বাড়ি ফিরে সাদিয়া তাঁর ছোট ভাইকে নিয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক ১টার দিকে ঘুমের মধ্যে ছোট ভাইয়ের চোখে পড়ে, ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন বড় বোন সাদিয়া। এ সময় সে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও ততক্ষণে সাদিয়ার মৃত্যু হয়।

তবে কী কারণে সাদিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানাতে পারেনি পরিবার বা তাঁর কর্মস্থলের সহকর্মীরা।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় বেতাগী থানার পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]