• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

ছবি: সংগৃহীত

ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬। এতে অংশ নিচ্ছে বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড আইটেল এনার্জি।

প্রদর্শনীর হল ৩-এ অবস্থিত ব্র্যান্ডটির স্টলে সরাসরি দর্শনার্থীরা পণ্য ও প্রযুক্তির কার্যক্রম দেখতে পারবেন এবং নিজেদের জ্বালানি সংক্রান্ত চাহিদা নিয়ে আলোচনা করতে পারবেন। বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে যৌথভাবে দেশের বাজারের উপযোগী পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি।

আইটেল এনার্জির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে আবাসিক পর্যায়ের এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম। পাশাপাশি পণ্য কেনার আগে পরামর্শ, কারিগরি সহায়তা, বিক্রয়-পরবর্তী সেবা এবং ওয়ারেন্টি সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আইটেল এনার্জির কান্ট্রি ম্যানেজার চেন ওয়াং বলেন, “বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য হলো পণ্য, কারিগরি দক্ষতা ও স্থানীয় সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্বালানি সেবা কাঠামো গড়ে তোলা। আমরা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চাহিদা বুঝতে চাই, তাঁদের দৈনন্দিন জ্বালানি সংক্রান্ত সমস্যার কার্যকর সমাধানে সহায়তা করতে চাই এবং দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি উন্নয়নে অবদান রাখতে চাই।”

আইটেল এনার্জির রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর ঝেং ঝিলিয়াং বলেন, “আইটেল এনার্জি একটি বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড, যা নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি সুবিধা সবার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বাজারে অর্জিত সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের জ্বালানি সংক্রান্ত চাহিদা পূরণে স্থানীয় প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা দিতে চাই। পণ্য নির্বাচনের পরামর্শ থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত সব পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।”

বাংলাদেশে আইটেল এনার্জির অনুমোদিত পণ্য বিতরণকারী গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনুর স্বায়ন্তু বলেন, “আন্তর্জাতিক বাজারে আইটেল এনার্জির সাফল্য, উন্নত প্রযুক্তি ও মানসম্মত পণ্যের কারণে আমরা ব্র্যান্ডটি বেছে নিয়েছি। পণ্য কেনার আগের পরামর্শ থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত তাদের সমন্বিত পণ্য ও সহায়তা কার্যক্রম আমাদের আস্থা জুগিয়েছে। বাংলাদেশে গ্রাহকদের কাছে এসব পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও আমরা আত্মবিশ্বাসী।”

আগ্রহীরা ১৪ নভেম্বর পর্যন্ত আইসিসিবির হল ৩-এ আইটেল এনার্জির স্টল পরিদর্শন করে পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব নিয়ে আলোচনা করতে পারবেন।

প্রদর্শনীর বিস্তারিত:

ইভেন্ট: বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬

তারিখ: ১২-১৪ নভেম্বর (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা)

স্থান: হল ৩, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]