• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:০৯ বিকাল

নালিতাবাড়ীর খলচান্দা কোচপল্লীর পাশে জেলা প্রশাসক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের ঢালে অবস্থিত আন্ধারুপাড়া মৌজার খলচান্দা কোচপল্লীর দরিদ্র আদিবাসীদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন। কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করা এই গ্রামের বাসিন্দাদের খোঁজখবর নিতে বৃহস্পতিবার বিকেলে তিনি সেখানে যান।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সরেজমিনে গ্রামটিতে গিয়ে জেলা প্রশাসক আদিবাসীদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় গ্রামের বাসিন্দা পরিমল কোচ ও রমেশ কোচ যাতায়াতের রাস্তা পাকাকরণ এবং একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। জেলা প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে রাস্তা ও ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে তিনি খলচান্দা গ্রামের ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ৫০টি কম্বল বিতরণ করেন। এছাড়া স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য দুটি ফুটবল প্রদান করেন। পাশাপাশি গ্রামের মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান শামীম, ইউপি সদস্য মো. হযরত আলী, আদিবাসী নেত্রী ও সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]