যানবাহন, যাত্রী, চালক ও হেলপারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজ থেকে মাদকের বিস্তার প্রতিরোধে বরগুনায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বাস টার্মিনালস্থ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে এবং বাস ও মিনিবাস মালিক গ্রুপ ও পরিবহন শ্রমিক ইউনিয়ন, বরগুনা জেলার সার্বিক সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ও প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, মালিক সমিতির সভাপতি ফারুক শিকদার,
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। চালক ও হেলপারদের সচেতন হতে হবে, যাতে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।
একই সঙ্গে পরিবহন খাতকে মাদকমুক্ত রাখতে তিনি মালিক, শ্রমিক ও সাধারণ জনগণকে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাদকের ভয়াবহ বিস্তার রোধে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর