• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫০ দুপুর

রাজবাড়ীর পাংশায় অসহায়দের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনজন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন এবং আটজন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপ-পরিচালক লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]