• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৭ বিকাল

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ উঠেছে সংগঠনটির সাবেক নেতা ও বর্তমানে সাংবাদিকতায় যুক্ত ফেইস দ্যা পিপলসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদের বিরুদ্ধে।

২০২৩ সালের জানুয়ারিতে পাওয়া একটি কমিটি অনুমোদনের শাখা সভাপতি মো: ইব্রাহিম ফরাজি এবং সাধারণ সম্পাদক এস এম আখতার হোসেনের স্বাক্ষরিত একটি প্যাডে রাশেদুজ্জামান রাশেদের নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ রয়েছে। নথিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাশেদের পাশাপাশি তুহিন আহমেদ ও আদিল মিয়ার নামও রয়েছে।

অভিযোগ রয়েছে, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে পর্দার আড়াল থেকে সহযোগিতা করছেন সাংবাদিক পরিচয় দেওয়া রাশেদ। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির তথ্য আদান-প্রদান, কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির নামে বিভিন্ন তৎপরতার খবর গণমাধ্যমে এসেছে। ২০২৬ সালের ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে শোক ব্যানার টাঙানোর খবর প্রকাশিত হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]