রাজবাড়ী পাংশা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পাংশায় মোটর সাইকেল শোডাইন করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে পাংশা রেলষ্টেশন এলাকা থেকে মোটর সাইকেল শোডাইন বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে তেল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাদঁ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, যুব দলের সদস্য সচিব মো: সেলিম সরদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মো: রুহুল আমীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সেলিম মিয়া প্রমুখ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর