দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১৮৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনে।
এ সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০০ জন। ফলে ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর