• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
কামরুল হাসান
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ সকাল

নিউইয়র্কের চলন্ত সাবওয়েতে প্রকাশ্যে গাঁজা রোল করছেন যাত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নিউইয়র্কের একটি চলন্ত সাবওয়ে ট্রেনে যাত্রীদের সামনেই এক ব্যক্তিকে গাঁজাসদৃশ উপাদান দিয়ে রোল তৈরি করতে দেখা গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুইন্সের জ্যামাইকা থেকে ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে যাওয়ার পথে দৃশ্যটি ধারণ করা হয়।

মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের একটি আসনে বসে ওই ব্যক্তি ছোট একটি কাগজের ওপর সবুজ রঙের শুকনো উদ্ভিদজাত উপাদান রাখছেন। পরে সেটি গুছিয়ে রোল করতে থাকেন। এ সময় তার আশপাশে বেশ কয়েকজন যাত্রী ছিলেন।

ভিডিওতে ওই ব্যক্তিকে প্রকাশ্যেই রোলটি প্রস্তুত করতে দেখা গেলেও আশপাশের যাত্রীদের উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া চোখে পড়ে না। তবে ধারণ করা ফুটেজে তাকে সেটি সেবন করতে দেখা যায়নি।

ভিডিও দেখে ওই উপাদানটি গাঁজা বা ক্যানাবিস ছিল কি না স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২১ বছর বা তার বেশি বয়সীদের নির্দিষ্ট পরিমাণ ক্যানাবিস রাখা ও ব্যক্তিগতভাবে ব্যবহার বৈধ। তবে এর ব্যবহার ও ধূমপানের ক্ষেত্রে স্থানভেদে বিধিনিষেধ রয়েছে। নিউইয়র্কের গণপরিবহন ব্যবস্থায় ট্রেন ও স্টেশনের ভেতরে ধূমপান নিষিদ্ধ।

নিউইয়র্কের সাবওয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত গণপরিবহন নেটওয়ার্ক। প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটকও এটি ব্যবহার করেন। জনসমাগমপূর্ণ চলন্ত ট্রেনে প্রকাশ্যে এমন দৃশ্য নগরীর গণপরিবহনে জনসমক্ষে ক্যানাবিস ব্যবহারের সীমা ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি সামনে এনেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]