• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৬ দুপুর

‘ইরানকে ধ্বংস করা সম্ভব নয়’, ট্রাম্পকে পেজেশকিয়ানের জবাব

ছবি: সংগৃহীত

ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কোনো দেশ ও জাতিকে ধ্বংস করে দেওয়ার কথা প্রকাশ্যে বলা নজিরবিহীন। তবে ইরানকে ধ্বংস করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর বুধবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশন ও ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও মানবিক কাঠামোর বিরুদ্ধে কাজ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে শক্তি প্রয়োগের পথ বেছে নিচ্ছে। ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড ও কিউবার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের আচরণ একই ধরনের বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ইরান ধ্বংসের হুমকির সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, এর আগে যুক্তরাষ্ট্রের অন্য প্রেসিডেন্টরাও ইরানের প্রতি বৈরী অবস্থান নিয়েছিলেন, কিন্তু এতটা প্রকাশ্যে কোনো দেশ ও জাতিকে ধ্বংস করার কথা বলেননি।

তিনি বলেন, ইরান ইতিহাস ও সভ্যতার গভীরে শিকড় গাড়া একটি দেশ। নানা চাপের মধ্যেও দেশটির জনগণ নিজেদের অবস্থানে রয়েছে।

জাতিসংঘে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডের অভিযোগ তোলেন। তিনি বলেন, ইরানে হামলা ও হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্র ইরানকেই সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করছে। গাজা ও লেবাননের পরিস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক তৎপরতাও চলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইরানি কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন। ট্রাম্প বৈঠকটিকে ‘খুব ভালো’ ও ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছিলেন।

পেজেশকিয়ান বলেন, জাতিসংঘ সফরে ইরানের মূল লক্ষ্য সংলাপ এবং দেশের অবস্থান তুলে ধরা। তিনি ইরাক ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথাও জানান। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন বলেও জানান তিনি।

সাম্প্রতিক আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে এখনও উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে বলে রয়টার্স জানিয়েছে। তবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]