ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। তবে তাকে বহনকারী বিমানটি নিউইয়র্কে নামবে না বলে জানিয়েছে ইসরাইলের একটি সংবাদমাধ্যম। কারণ, অবতরণের সঙ্গে সঙ্গে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বিমানটিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন বলে আশঙ্কা ইসরিইলি কর্মকর্তাদের।
ইয়েদিওথ আহরোনথ নামের সংবাদমাধ্যমটি বলছে, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের বদলে নেতানিয়াহুর উড়োজাহাজ অবতরণ করতে পারে নিউজার্সি অঙ্গরাজ্যের কোনো সামরিক ঘাঁটি বা ওই অঙ্গরাজ্যের নিউআর্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে খুবই কম সময় নিউইয়র্কে থাকবেন নেতানিয়াহু।
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বর মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এরপর একাধিকবার হুমকি দিয়ে মামদানি বলেছেন, নিউইয়র্কে প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর