শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ১০ নম্বর শার্শা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরকে আটক করা হয়েছে। তিনি শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর ২৩ (১৯ সেপ্টেম্বর ২০২৪) এবং জিআর নম্বর ৩০২ (১৯ সেপ্টেম্বর ২০২৪)-এর তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটক করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, ২৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ব্যক্তিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর