• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ দুপুর

অপ্রতিমের বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি, থানায় জিডি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর তার বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অপ্রতিমের পরিবার। এ ঘটনায় শুক্রবার বিকেলে অপ্রতিমের বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ। নিরাপত্তা শঙ্কায় শুক্রবার থেকে অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগম তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘প্রথমে বিভিন্ন ফেসবুক পেজ থেকে অপ্রতিম ও আমাদের জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। একই সঙ্গে আমাদের দুজনের মোবাইল নম্বরে অজ্ঞাত কয়েকটি নম্বর থেকে ফোন করে কে বা কারা গালিগালাজ, হুমকি ও অশোভন আচরণ করছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে একটি নম্বর থেকে অপ্রতিমের বাবার ফোনে কল দেওয়া হয়। তিনি পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরবর্তী সময়ে অন্য আরও কয়েকটি নম্বর থেকে একাধিকবার কল দেওয়া হলে তিনি নম্বরগুলো ব্লক করে দেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]