• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ফিরোজ খান
খুবি প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৭ রাত

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে তৌকির-নাঈম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (KURS) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. তৌকির জোয়ার্দারকে সভাপতি এবং মো. আবু নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

২০২২ সাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি, গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করে আসছে সংগঠনটি।

নতুন কমিটির সভাপতি মো. তৌকির জোয়ার্দার বলেন, “KURS হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য উন্মুক্ত একটি গবেষণাবান্ধব প্ল্যাটফর্ম। আগ্রহ থেকে দক্ষতা এবং দক্ষতা থেকে সাফল্যের পথ তৈরি করাই আমাদের লক্ষ্য। প্রতিটি সদস্যকে গবেষণামুখী করে গড়ে তোলার পাশাপাশি KURS-এর মাধ্যমে প্রত্যেকের অন্তত একটি উল্লেখযোগ্য গবেষণাসাফল্যের সুযোগ তৈরি করতে চাই।”

সাধারণ সম্পাদক মো. আবু নাঈম বলেন, “KURS শুধু একটি সংগঠন নয়; এটি শিক্ষার্থীদের গবেষণা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের একত্রিত করে গবেষণাপত্র লেখা ও প্রকাশনার সুযোগ তৈরিতে আমরা কাজ করতে চাই।”

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান, রাইতা সারোয়ার ও আলিফ মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রিফাত ইশতিয়াক ও মো. শাহাজাদা।

সাংগঠনিক সম্পাদক এস. এম. মিফতাহুল ইসলাম মাহিন এবং সহকারী সাংগঠনিক সম্পাদক সওদিয়া জামান সিনথে। কোষাধ্যক্ষ ফাবিহা রওনক প্রোমি এবং সহকারী কোষাধ্যক্ষ মো. রাকিব হোসাইন রিফাত।

অফিস সম্পাদক এম এম তামিম হাসান এবং সহকারী অফিস সম্পাদক আব্দুল মুকিত শৌরভ। প্রকাশনা ও প্রচার সম্পাদক আখি আনিস এবং সহকারী প্রকাশনা ও প্রচার সম্পাদক আজিজুল হাকিম।

যোগাযোগ সম্পাদক মো. আবিদ হাসান এবং সহকারী যোগাযোগ সম্পাদক রুকাইয়া আফিয়া নেহা। মানবসম্পদ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সহকারী মানবসম্পদ সম্পাদক বাধন অধিকারী।

আইটি সম্পাদক মোস্ত. সাদিয়া আফরিন এবং সহকারী আইটি সম্পাদক নিসাত আনজুম আনু। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মাহফুজ এবং সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহা।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. পারভেজ হাসান, সুপ্রিয়জিৎ পাল, সাইথিস সালাহিন সপনিল, ইস্তিয়াক রহমান, আরিফ হোসাইন, সামিহা মুবাশশিরা, সামিন তৌসিফ, সিদ্দিকী সাফওয়ান, অসিম দাস, ওয়ালিদ হাবিব আরাফা, মিনহাজ মোর্শালিন, ইশরাত জাহান ফারিয়া, এহশানুল হক আশিক, রিতিকা করমকার, সাদিউল ভূঁইয়া, তাসনিয়া ইসলাম, মোহাম্মদ রাহাবার ইসলাম তুর্জো, মোতাসাদ্দিক আহমেদ, কাজী মঈদুল ইসলাম, মো. মারুফ আবরার, আরিফুল হাসান মেহেদী, মোস্ত. আনিকা আনজুম মিতু, এশার আফরাত, সাদি মাহামুদ ও তাসনুভা ইসলাম মেধা।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, গবেষণার প্রতি আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আরও কার্যকর ও গবেষণাবান্ধব একটি ‘Research Community’ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]