টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু নাগরপুর সদর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। অসুস্থতা থেকে সুস্থ হয়ে রবিবার সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে পৌঁছান।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের আশ্বাস দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর ও গোলাম মোস্তফা, যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীনসহ উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর