• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১২ বিকাল

আরব সাগর নিয়ে কঠোর বার্তা ইরানের সর্বোচ্চ নেতার

ফাইল ফটো

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ‘শত্রু বাহিনীকে’ আরব সাগর থেকে তাড়ানোর অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যেই তিনি এ হুঁশিয়ারি দিলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান ‘প্রকৃত কূটনীতির’ জন্য প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাব দিতে ইরানও প্রস্তুত। এমনকি এর পরিণতি ‘ভয়াবহ যুদ্ধ’ হলেও তারা পিছু হটবে না বলে জানান তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই যুদ্ধে জয়ী হবে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে একটি অত্যাধুনিক মার্কিন পানির নিচের ড্রোন ইরানের সামরিক বাহিনী জব্দ করেছে—তেহরানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী।

এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র যে ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহার করছে, তার কাছে বিস্ফোরক ও ‘সন্ত্রাসবাদ’ সংশ্লিষ্ট অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। ঘটনাটি ঘিরে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর মধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ায় আরব সাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]