রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মৌরাট গ্রামের ঋষি পাড়ায় সংখ্যালঘু এক প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
জানা গেছে সোমবার মধ্য রাতে চাঁদার দাবিতে মৌরাট গ্রামের সুশীল ঋষির বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সুশীল ঋষি জানান ইতিপূর্বে প্রায় ১৫ দিন আগে তার বাড়িতে হামলা করা হয় তখনোও ২ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল, চাঁদা না দেয় পুনরায় আজ সোমবার মধ্যরাতে আবারো হামলা করা হয়, হামলা করে নগদ টাকা স্বর্ণালংকার ও বিদেশি লাইট নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন সুশীল ঋষি ও তার পরিবার।
স্থানীয়রা জানান রাত বারোটার পরে বিকট আওয়াজ শোনা যায় এরপরই জানতে পারি আবারও সুশীলের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে।
সুশীল বলেন পার্শ্ববর্তী একই গ্রামের খিরোদের সাথে জমি সংক্রান্তসহ সামাজিক বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে, তার ইন্ধনেই বারংবার আমার বাড়িতে এমন হামলা চালানো হচ্ছে।
সুশীলের মেয়ে অপর্ণা বলেন আমার ভাই দুজন বিদেশে থাকে তাদেরকে ফোন দিয়ে আজকের মধ্যে পাঁচ লক্ষ টাকা দিতে বলা হয়েছে না দিলে আমার বাবাকে তারা মেরে ফেলবে বলে প্রাণ দেশের হুমকি দেয়।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মইনূ
ল ইসলাম বলেন এমন ঘটনা শোনার পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি তবে ডাকাতির কোন ঘটনা ঘটেনি, জমি সংক্রান্ত একটি বিরোধের কথা শুনেছি তাদেরকে অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর