নিজ সম্পত্তি ও নগদ অর্থ আত্মসাতকারি প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগি এক বিধবা গৃহবধূ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান গৃহবধূ রোজি খন্দকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে কানিজ ফাতেমা। লিখিত বক্তব্যে জানানো হয়, তারা মহাখালি থাকেন। তাদের বাসার ভাড়াটিয়া হুমায়ুন কবির গদ তযেত মাস ধরে নানা তালবাহনায় কয়েক ধাপে মোট ৪৩ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা চাইতে গেলে উল্টো হয়রানি করছে। তিনি জানান, তাদের প্রায় দুই বছরের ভাড়া, কারেন্ট বিল গ্যাস বিল ও পানির বিল এগুলোর কোনো টাকা না দিয়ে তাদের বাড়িতে বসবাস করতে থাকে। যখন তার মা টাকা ফেরত দিতে বলে তখন জায়গা বিক্রি করে এনে টাকা পরিশোধ করবে বলেলেও কোন টাকা ফেরত দেয়নি।
এছাড়া গত এক মাস আগে তাদের একটি ফ্লাট দখল করে তালা মেরে পালিয়েছে। এছাড়া টাকা না দেয়ার বাহানায় গাজীপুর আদালতে তাদের বিরদ্ধে একটি মিথ্যা মামরা দায়ের করে হুমায়ুন কবির। তার স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাশিদুল প্রধান কাইফও তাদের সঙ্গে প্রতারণা করে আসছে। অবিলম্বে প্রতারক হুমায়ুন কবিরসহ এই প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত্রমূলক শাস্তি দাবি করেছেন কানিজ ফাতেমা। সংবাদ সম্মেলনে কানিজ ফাতেমার পরিকবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর