• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪২ দুপুর

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

ছবি: সংগৃহীত

বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আগামী অক্টোবরেই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এয়ারবাসের ১০টি উড়োজাহাজ একসঙ্গে দেশে আসবে না। ধাপে ধাপে এগুলো বিমান বহরে যুক্ত করা হবে।

বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়েও বিস্তারিত জানান তিনি। মন্ত্রী বলেন, এর আগে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। নতুন করে আরও ১১টি যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ১৫টি ওয়াইড-বডি এবং ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ।

চুক্তি অনুযায়ী, ২৫টি বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে দেশে আসবে। এরপর পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত অন্য উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে।

মন্ত্রী জানান, এসব উড়োজাহাজের জন্য চুক্তির সময় পুরো অর্থ পরিশোধ করতে হবে না। উড়োজাহাজ দেশে পাওয়ার পর অর্থ পরিশোধ করা হবে। বিমান বহর থেকে আয় করে সেই অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে সরকারের।

দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী করতে বিমান বহর বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিমানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যাত্রী পরিবহনের বড় একটি অংশ বিদেশি এয়ারলাইনসগুলোর দখলে। জাতীয় পতাকাবাহী বিমান বর্তমানে দেশের মোট যাত্রীর প্রায় ২০ শতাংশ পরিবহন করতে পারছে।

বিমান বহর বাড়ানো গেলে আন্তর্জাতিক গন্তব্যের সংখ্যা ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে বলে জানান তিনি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]