দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৫৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হাম উপসর্গে মোট এক হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। একই সময়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার তিনজনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্ত বা সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৫১৯ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৩৯২ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৭৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে হাম উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর