পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এসে শেষ হয়। এরপর জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তারা বলেন, এসব সন্ত্রাসীদের প্রতিহত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তারা বদ্ধপরিকর।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা শ্রমিক দলের দশটি ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর