ইরানের রাজধানী তেহরানের কাছে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের কাছের মাঞ্জিলাবাদ শহরে অভিযান চালিয়ে ওই ছয়জনকে হত্যা করা হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নিহতরা একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য এবং তারা বোমা হামলার পরিকল্পনা করছিল।
তবে নিহতদের পরিচয়, তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কী ধরনের হামলার পরিকল্পনা করা হয়েছিল—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ইরানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিভিন্ন নিরাপত্তা অভিযান জোরদার করেছে ইরানি বাহিনী।
সাজু/নিএ
সর্বশেষ খবর