• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৫:৫০ বিকাল

নিজেদের ঘরের নারী নির্যাতন সামাল দিন, তারপর নসিহত করুন: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ‘গুপ্ত রাজনৈতিক দলের’ নেতারা অন্যদের বিভিন্ন বিষয়ে নসিহত করছেন। তাদের আগে নিজেদের ঘরের দিকে তাকানো উচিত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘একটি গুপ্ত রাজনৈতিক দলের নেতারা আমাদের নসিহত করছে—আপনারা এটা করেন, আপনারা ওটা করেন। আজকে এখানে হাজারো লক্ষ মানুষের সামনে আমি তাদের উদ্দেশে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কীভাবে নারী নির্যাতন করছে, সেটি আগে সামাল দেন। তারপর অন্যকে কিছু বলতে আসেন।’

তিনি বলেন, ‘তাদের কিছু সদস্য নারীদের ওপর নির্যাতন করছে। এ নিয়ে তদন্ত চলছে। তাই আমি কোনো মন্তব্য করব না। তবে মানুষ বলে, তাদের এক নেতা শুধু নির্যাতন করেই ক্ষান্ত হননি। একটা মানুষের জীবনাবসান করে দিয়েছেন।’

জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা মানুষকে বিভ্রান্ত করে কিছু আসনে জয় পেয়েছে। এরপর তারা ‘ধরাকে সরা জ্ঞান’ করছে এবং দেশে অরাজকতা তৈরির চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

১৯৭১ সালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সে সময় তাদের ভূমিকা কী ছিল এবং কীভাবে তারা মা-বোনদের নির্যাতন করেছে, তা সবাই জানে। তারা এখন আবার অরাজকতা ও নারী নির্যাতনের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই থেকে আড়াই বছর আগে ওই এলাকায় বড় ধরনের বন্যা হয়েছিল। সে সময় এই ব্রিজের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এমন বন্যা প্রতিরোধেই সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ বলেও জানান তিনি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]