খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে তিন মাস মেয়াদি ‘ড্রাইভিং উইথ অটো মেকানিক্স’ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সেনাবাহিনী।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত ‘নিয়মিত কোর্স’ এবং ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলতি অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।
খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আরিফুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির, পিএসসি। অনুষ্ঠানে কেন্দ্রের প্রশিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলের যুবসমাজকে ড্রাইভিং ও অটো মেকানিক্স বিষয়ে দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর