দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।
বাজুসের নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ১ হাজার ৬৯১ টাকা কমেছে। এর সঙ্গে প্রযোজ্য ভ্যাটসহ প্রতি ভরি গহনার বিক্রয়মূল্য এখন ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
কুশল/সাএ
সর্বশেষ খবর