• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ দুপুর

বিশ্ব শিক্ষক ও বিশ্ব বসতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‍্যালি ও আলোচনা সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্ব শিক্ষক দিবস ও বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় পৃথক দুটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি দুটি বের করা হয়।

সকাল সাড়ে নয়টায় দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিশ্ব শিক্ষক দিবস ও বিশ্ব বসতি দিবস উপলক্ষে পৃথক দুটি র‍্যালি শুরু হয়। র‍্যালি দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্য এবং চুয়াডাঙ্গার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

র‍্যালি শেষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস ও বিশ্ব বসতি দিবসের তাৎপর্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউটসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]