সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’কলেজ) সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে ল’কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত।
স্থানীয় বাসিন্দারা বাসগুলোতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কারা বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর