• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:১৬ দুপুর

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহে বিয়ের প্রস্তাবে সম্মতি দেওয়ার পর পারিবারিক কারণে সিদ্ধান্ত পরিবর্তন করায় জামায়াত নেতা ও ইসলামী ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার, মানহানি ও নানা ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আজিজুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৭ অক্টোবর আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়া নামের এক নারীর সঙ্গে বিয়ের প্রস্তাব পান। পরে ১০ অক্টোবর মকবুল প্লাজার একটি রেস্টুরেন্টে ওই নারীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়। এ সময় তার ছেলেও উপস্থিত ছিলেন। এরপর ২২ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্তও হয়। এ উপলক্ষে কিছু কেনাকাটাও করেন তিনি।

তবে পরবর্তীতে ঢাকায় থাকা তার সন্তানেরা বাড়িতে এলে বিয়ের বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনা হয়। এ সময় তারা আরও কিছুদিন সময় নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি ওই নারীর মামাকেও অবহিত করেন আজিজুর রহমান।

তার অভিযোগ, এরপর থেকেই শারমিন তানিয়া তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। বিয়েতে সম্মতি না দিলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, তার ছেলেমেয়েদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় শারমিন তানিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হন শারমিন তানিয়া। এ সময় বাড়ি দখলের চেষ্টা, বাড়ির গেট ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পাশাপাশি উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে তাকে জড়িয়ে ধর্ষণের অভিযোগ তুলে অপবাদ দেওয়া হয় বলেও দাবি করেন আজিজুর রহমান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপস্থিত লোকজনকে সেখান থেকে সরিয়ে দেয়। সংবাদ সম্মেলনে আজিজুর রহমান আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে মানহানিকর সংবাদ ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হচ্ছে। এতে তার দীর্ঘদিনের সামাজিক সম্মান, ব্যক্তিগত ভাবমূর্তি ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচার বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]