যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নুর মোহাম্মদ খোকন (৫০) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তিনি শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (৫ অক্টোবর) রাত ২টার দিকে শার্শা থানার বাগাডাঙ্গা গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। নুর মোহাম্মদ খোকন বাগাডাঙ্গা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি শার্শা থানার ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়েরকৃত মামলার (এফআইআর নং-২৩, জিআর নং-৩০২) সন্দিগ্ধ আসামি।
আটকের পর সোমবার তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। পুলিশের কাজে কেউ বাধা সৃষ্টি করলে তাকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। শার্শা থানা এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর