• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৩:২৬ দুপুর
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা

‘ভাত দে, কাপড় দে’- সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ বন্ধ, অটোচালকদের হয়রানি বন্ধ এবং গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার পর শত শত অটোরিকশাচালক সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে প্রেস ক্লাব এলাকা।

প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর চালকরা রাস্তা ছেড়ে দেন। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচলও কম ছিল।

অটোরিকশাচালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

অটোরিকশা চালক সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক রয়েছেন, যারা অটো চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করেন।’

এর আগে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেপ্তার চার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা দৈনিক বাংলা মোড়ে গিয়ে সমাবেশ করেন এবং সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে গ্রেপ্তার করে। তারা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন।

পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চার নেতাকে নিঃশর্ত মুক্তি এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ না করা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে ছিল বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]