সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
সোমবার (৫ অক্টোবর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী আজগর ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা বিপ্লবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে কৃষক দলের থানা কমিটির সদস্য সচিব আবুল হোসাইন মুন্সীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মেহেদী হাসান ও শাহীন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল আমীন ও সেলিম রনি, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধান বলেন, নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে ধামসোনা ইউনিয়নের কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তারা।
তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষক ও সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা কৃষক দলের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর