• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০২:২৫ দুপুর

শোক দিবস উপলক্ষে ঢাবির কর্মসূচি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মর্মান্তিক ছাদধসের ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

১৯৮৫ সালের ওই দুর্ঘটনায় জগন্নাথ হলের ছাদ ধসে ২৬ শিক্ষার্থীসহ মোট ৪০ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন অতিথি ও কর্মচারী। এ ঘটনায় আরও অনেকে আহত হন। নিহতদের স্মরণে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির শুরুতে বৃহস্পতিবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, সব আবাসিক হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।

সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোকমিছিল বের হবে। মিছিলটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।

সকাল ৮টায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ সব আবাসিক হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

হল প্রশাসনের উদ্যোগে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র এবং দুর্ঘটনাসংক্রান্ত বিভিন্ন তথ্য ও স্মারক প্রদর্শন করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]