ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নির্দেশনা অনুযায়ী, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না। আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্টের স্লট সাধারণত বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের জন্য স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।
নির্দেশনা অনুযায়ী, স্লট খালি থাকা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের সুযোগ থাকবে।
আইভ্যাকের গাইডলাইনে আরও বলা হয়েছে, কোনো আবেদনকারী একই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। নির্ধারিত নিয়ম অনুযায়ী শুধু পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখ বেছে নেওয়া যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর