• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৫:০৭ বিকাল

খাগড়াছড়ির শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময়, শিশু পার্ক চাইলো শিশুরা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় শিশু দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে খাগড়াছড়ির শিশুদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক শিশু শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে আধুনিক মানের একটি শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সুবিধাজনক সময়ে খাগড়াছড়ি সফরের কথাও জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

খাগড়াছড়ি প্রান্ত থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই চৌধুরী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ভার্চুয়াল মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শিশুদের কথা শোনেন এবং তাদের ভবিষ্যৎ ভাবনা, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চান। এ সময় ‘শ্রাবস্তী’ নামের এক শিশু শিক্ষার্থী খাগড়াছড়িতে শিশুদের বিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার বিষয়টি তুলে ধরে একটি আধুনিক মানের শিশু পার্ক নির্মাণের দাবি জানায়।

শিশুটির দাবির পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রধানমন্ত্রীকে খাগড়াছড়ি সফরের আমন্ত্রণ জানানো হয়।

জবাবে প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে একটি আধুনিক মানের শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং কোনো এক সময় খাগড়াছড়ি সফরে আসার কথা জানান।

প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত শিশুদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় আলোচনা সভায় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য অঞ্চলের শিশুদের শিক্ষা, মেধা বিকাশ ও সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময়ের সুযোগ তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিজেদের প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে। আনন্দঘন পরিবেশে জাতীয় শিশু দিবসের সুবর্ণজয়ন্তীর এই বিশেষ আয়োজন শেষ হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]