জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। বুধবার (৭ অক্টোবর) উপসচিব সারমিন সুলতানার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সংযুক্তির বিবরণ অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গেজেটের দুই কপি করে পাঠানো হয়েছে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর জারি করা এস, আর, ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন এই বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। এটি তিন ধাপে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতনের পাশাপাশি প্রাপ্য বকেয়া অর্থও পাবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর