• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩০ মিনিট পূর্বে
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ দুপুর

দিল্লিতে বিক্ষোভে যোগ দেয়ার আগেই আটক ধ্রুব রাঠি

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে নিজের বাসা থেকে তাকে আটক করা হয় বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।

নিউজ১৮ ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পারিবারিক বাসায় সকাল ৭টা ৪৮ মিনিটে প্রবেশ করেন পুলিশ সদস্যরা। তার মা দরজা খুলে দিলে পুলিশ বাসার ভেতরে যায়। এর আগে শুক্রবার গভীর রাতে ওই বাসার বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য অবস্থান নেন বলে জানা গেছে।

দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ (১০ অক্টোবর) এ কর্মসূচি আয়োজনের কথা ছিল।

বিক্ষোভের আগে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ও পরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপের সমালোচনা করেছিলেন ধ্রুব রাঠি। শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি অভিযোগ করেন, বিক্ষোভ ঠেকাতে কেন্দ্রীয় সরকার কার্যত দিল্লিকে অবরুদ্ধ করার পরিস্থিতি তৈরি করেছে।

ভিডিওতে রাঠি বলেন, দিল্লিতে এসে তিনি দেখেছেন, ৫০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। ট্রেন ও বাস চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেন পুরো শহর কার্যত অবরুদ্ধ।

বিক্ষোভে খুব বেশি মানুষ অংশ নেবেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে বলেও উল্লেখ করেন রাঠি। তার প্রশ্ন, কর্মসূচিতে লোকসমাগম কম হওয়ার দাবি করা হলে এত কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রয়োজন কেন?

রাঠির ভাষ্য, সরকার আসলে বিক্ষোভ নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আজকের জন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

সূত্র: নিউজ১৮ ও হিন্দুস্তান টাইমস

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]