ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল।
ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রসঙ্গ টেনে শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই মতামত তুলে ধরেন তিনি।
আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশি দিন।’
মোদির পতন হলে ভারতের রাজনীতিতে পরিবর্তন আসতে পারে বলেও মনে করেন তিনি। তাঁর ভাষ্য, মোদির পতন ঘটলে দেশটিতে কিছুটা হলেও পরিবর্তন আসবে। বিশেষ করে মুসলিমবিদ্বেষী রাজনীতি ধাক্কা খেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে নিঃসঙ্গ হয়ে পড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর ঘনিষ্ঠ এক মিত্রকে হারাবেন।
আসিফ নজরুল আরও লেখেন, মোদির পতন হলে ভারতের সমাজে বিদ্যমান তীব্র বৈষম্যও হয়তো কিছুটা কমতে পারে।
তিনি বলেন, মোদি ও তাঁর রাজনীতির কারণে বাংলাদেশে যাঁরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্যও এমন ঘটনা কিছুটা সান্ত্বনার কারণ হতে পারে।
পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর