এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম খান।
এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সর্বশেষ বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।
তবে বিইআরসি নির্ধারিত দামে দেশের কোথাও এলপি গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে দুই দিনের দোকান বন্ধের কর্মসূচি ঘোষণা করল সংগঠনটি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর