পটুয়াখালীর মির্জাগঞ্জে পানিতে ডুবে রোজা মনি নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর কাকড়াবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু রোজা মনি ওই গ্রামের মো. জাহিদুল হাওলাদারের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর বারোটার দিকে সবার অজান্তে ঘরের পেছনের ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পেছনের ডোবার পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
সাজু/নিএ
সর্বশেষ খবর