• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪০ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৩:৩১ দুপুর

শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে ২ আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন শার্শার গোগা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হযরত আলী (৬৫) ও দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজ (৫০)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পাঁচভূলাট মাঝেরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হযরত আলীকে আটক করা হয়। ও বুধবার রাত ১টার সময় শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের নিজ বাড়ি হতে আব্দুল আজিজকে আটক করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শার্শা থানার অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।

মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে। এর এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক হযরত আলী ও আব্দুল আজিজকে বুধবার পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]