টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস নাগরপুরের যৌথ আয়োজনে বুধবার দুপুরে ভারড়া ইউনিয়ন পরিষদ কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রধান অতিথি বলেন, "ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রান্তিক ও প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছানো সহজ হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর