• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:২২ সকাল

রাস্তা বন্ধ করে চাঁদা দাবি- ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাস্তা বন্ধ করে দেওয়ায় উৎপাদন বন্ধ, শতাধিক শ্রমিকের কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়া সহ গুরুতর অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পি. আই. ওশান টেক্সের মালিক মো. তৈয়ব মিয়া। যার মূল কারন ৭৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি।এ পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী তৈয়ব মিয়া এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, ফতুল্লার ধাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাটি প্রায় চার বছর ধরে ১০ ফুট প্রশস্ত একটি এজমালি রাস্তা ব্যবহার করে পরিচালিত হয়ে আসছিল। তাঁর অভিযোগ, ২০২৬ সালের মার্চে এইচ এ এম মাহমুদুর রহমান নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে তাঁর কাছে ৭৫ লাখ টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তৈয়ব মিয়ার অভিযোগ, পরবর্তী সময়ে কারখানায় হামলা চালিয়ে শ্রমিক-কর্মকর্তাদের বের করে দেওয়া হয়। রাস্তার ওপর দেয়াল নির্মাণ এবং ময়লা-আবর্জনা ও বয়লারের বর্জ্য ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে হয়রানি করতে একাধিক মামলা দায়ের ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের অর্ডার ও রপ্তানি চুক্তি বাতিল হয়েছে। প্রতিদিন আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধেও সমস্যা তৈরি হচ্ছে। তৈয়ব মিয়া জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং রাস্তার অধিকার প্রতিষ্ঠায় আদালতে মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জমির দলিল যাচাই করে রাস্তা খুলে দেওয়া, চাঁদা দাবির অভিযোগ তদন্ত, কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানান তিনি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]