সৌদি আরবের মদিনা অঞ্চলের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তাঁদের বাহিনী মদিনা অঞ্চলের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা প্রতিহত ও ধ্বংস করেছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, বৃহস্পতিবার সৌদি আরবে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তহীন যুদ্ধ কিংবা দীর্ঘস্থায়ী আলোচনায় যেতে চায় না। তবে ওয়াশিংটন ইরানের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
এ ছাড়া হরমুজ প্রণালির কাছাকাছি দুটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি জাহাজে কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং অন্যটি সমুদ্রের মাইনে আঘাত পেয়ে ডুবে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ওই অঞ্চলে সামুদ্রিক বাণিজ্য ও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর