• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৯:৪৭ সকাল

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার জীবিকার একমাত্র অবলম্বন পাখি ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছিল পরিবারটি। গণমাধ্যমে সেই অসহায়ত্বের খবর প্রকাশিত হওয়ার পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তাঁর উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে একটি নতুন পাখি ভ্যান। এতে আবারও জীবিকা নির্বাহের সুযোগ ফিরে পেয়েছেন অসহায় ওই বাবা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নতুন পাখি ভ্যানটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সংসদ সদস্যের পাশাপাশি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিবন্ধী সন্তানের ভরণপোষণসহ পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে পাখি ভ্যান চালানোই ছিল ওই বাবার আয়ের একমাত্র অবলম্বন। কিন্তু ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নজরে আসে। পরে অসহায় পরিবারটির দুর্দশা বিবেচনায় নিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

নতুন পাখি ভ্যান হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই বাবা। ভ্যানটি ফিরে পাওয়ার মধ্য দিয়ে পরিবারটির জীবিকা নির্বাহের পথ আবারও সচল হলো। একই সঙ্গে প্রতিবন্ধী সন্তানের ভরণপোষণসহ পরিবারের প্রয়োজন মেটাতে নতুন করে আশার আলো দেখছেন তিনি।

সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। চুয়াডাঙ্গার অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

ভ্যান হস্তান্তরকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]