• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৫:৪৪ বিকাল

চট্টগ্রামে স্থায়ীভাবে ফুডপান্ডা বর্জনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

উচ্চহারে কমিশন, বিভিন্ন হিডেন চার্জ ও নানান অভিযোগে ৬ দফা দাবীতে বিগত কিছুদিন যাবৎ চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকরা ফুডপান্ডা বয়কট কর্মসূচি অব্যাহত রাখলেও এবার স্থায়ী ভাবে ফুডপান্ডার সাথে ব্যবসা না করার ঘোষনা দিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা।

৬ দফা দাবি আদায়ে ফুডপান্ডাকে দেওয়া আলটিমেটামের মেয়াদ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেষ হলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় এই চূড়ান্ত সিদ্ধান্ত সংগঠনটি নিয়েছেন বলে জানিয়েছে মালিক সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার নগরীর বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফুডপান্ডার কমিশন ও বিভিন্ন চার্জ নিয়ে আপত্তি জানিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি-দাওয়ার বিষয়ে কোনো সমাধান না ভবিষ্যতে ফুডপান্ডার সাথে আর ব্যবসা না করার ঘোষনা দেন তিনি।

এসময় সাধারণ সম্পাদক মনজুরুল হক বলেন, "আমরা ইতিমধ্যে দেশীয় বিকল্প ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে খাবার সরবরাহ করে আমাদের যে ব্যবসায়ীক ঘাটতি ছিল তা পূরণ করতে সক্ষম হয়েছি।" এসময় তিনি অন্যান্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের যাঁদের এখনও ঘাটতি রয়ে গেছে আমরা আশাকরছি আগামী কিছুদিনের মধ্যে দেশীয় প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে খাবার সরবরাহ করে সেই ঘাটতি পূরণ করতে সক্ষম হবেন।"

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]