শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য ছুটির আগেই প্রয়োজন অনুযায়ী মিটারে টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডেসকোর গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
কুশল/সাএ
সর্বশেষ খবর