২৫০ শয্যার নাটোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রবিবার (১৮ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে বেশিরভাগ চিকিৎসককে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরে হুইপ দুলু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। এ সময় রোগীরা হুইপের কাছে অভিযোগ করেন তারা ঠিকমতো ওষুধপত্র পাচ্ছেন না। এমনকি ২৫০ শয্যার হাসপাতাল হলেও ১০০জন রুগীর খাবার বরাদ্দ থাকায় খাবারও পাচ্ছেন না তারা। হাসপাতালের পরিছন্নতা পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য।
পরে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায় মোহাম্মদ মশিউর রহমান হাসপাতালে আসলে দেরিতে আসা চিকিৎসক নার্স এবং স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন হুইপ দুলু। হাসপাতালটির যে সকল স্টাফ নার্স এবং ডাক্তাররা দেরিতে এসেছেন বারবার শোকজ দেওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদেরকে তিনি বরখাস্তের নির্দেশ দেন। সেই সাথে দালালদের বিষয়ে কঠোর হবার ঘোষনা দেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর