ব্যাট হাতে মাঠে নামলেই নতুন কোনো রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে এককভাবে এক নতুন বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ক্রাইস্টচার্চে কিউইদের দেওয়া ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শুরুতেই ঝোড়ো সূচনার বার্তা দেন অভিষেক। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম বলটিকেই কভার অঞ্চলের ওপর দিয়ে বাউন্ডারির ওপারে পাঠান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের একদম প্রথম বলেই এটি তার সপ্তম ছক্কা। এর মাধ্যমে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থানে উঠে এলেন ভারতীয় এই ওপেনার।
শফিকুল্লাহর ঝুলিতে রয়েছে ৬টি এবং ভারতের সূর্যকুমার যাদবের রয়েছে ৫টি এমন ছক্কা।
অবশ্য রেকর্ড গড়ার পর ইনিংসটাকে আর খুব বেশি বড় করতে পারেননি অভিষেক। ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তার এই ক্যামিও ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মারেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর