• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৩:১৯ দুপুর

এবার ফারুকী-তিশার ১৬ বছরের সংসারে ভাঙনের গুঞ্জন

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবনে ছন্দপতনের গুঞ্জন উঠেছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে ঘিরে। বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া আলোচনা অনুযায়ী, দেড় মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। এমনকি তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ফারুকী কিংবা তিশা।

দীর্ঘদিনের এই সম্পর্কে দূরত্ব তৈরির পেছনে মতের অমিলকে কারণ হিসেবে উল্লেখ করছেন তাদের ঘনিষ্ঠজনেরা। গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের প্রস্তুতিও নিচ্ছেন তারা। অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি করা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলেও আলোচনা চলছে। বাড়িটি বিক্রি করতে চান ফারুকী, তবে তাতে সম্মতি নেই তিশার। আর এই বিষয়কে কেন্দ্র করেই তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। যদিও এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং দম্পতির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সম্পর্কের এই সংকট যেন বিচ্ছেদে গিয়ে না পৌঁছায়, সে চেষ্টা করছেন তাদের ঘনিষ্ঠজনেরা বলে শোনা যাচ্ছে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ও মান-অভিমান দূর করে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আলোচনা রয়েছে। তবে শেষ পর্যন্ত এই প্রচেষ্টা কতটা সফল হবে, তা এখনো স্পষ্ট নয়।

ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি তিনি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নাটক নির্মাণের পাশাপাশি তার প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পেয়েছে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনের সময় নানা সমালোচনার মুখে পড়া ফারুকীকে সাম্প্রতিক সময়ে বিনোদন অঙ্গনের কর্মকাণ্ডে তুলনামূলক কম দেখা যাচ্ছে।

কাজের সূত্র ধরেই পরিচয় হয়েছিল ফারুকী ও তিশার। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনে এই দম্পতির ঘর আলো করে আসে এক কন্যাসন্তান, ইলহাম নুসরাত ফারুকী। দীর্ঘদিনের ভালোবাসা ও একসঙ্গে পথচলার কারণে তাদের সম্পর্ক ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ফারুকী ও তিশা কথা বলতে রাজি হননি বলে জানা গেছে। ফলে তাদের দাম্পত্য জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে নানা দাবি ও আলোচনা চললেও আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বলার সুযোগ নেই।

দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক কি শেষ পর্যন্ত বিচ্ছেদের পরিণতি পেতে যাচ্ছে, নাকি সব ভুল বোঝাবুঝি কাটিয়ে আবারও একসঙ্গে পথ চলবেন এই তারকা দম্পতি? আপাতত সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য।

সূত্র-channel24

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]